বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই-নুরুল ইসলাম নুরুল
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৫৭৮)
সুনামগঞ্জ- ৪ আসন (সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুলের নির্বাচনী ইশতেহার ঘোষনা।

৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। নির্বাচনী ইশতেহার পাঠকালে তিনি তার বক্তব্যে বলেন- আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। এই আসনটি জেলার অন্যতম একটি আসন। দীর্ঘদিন ধরে এই জনপদে নিরাপত্তা, অবব্যবস্থাপনা, উন্নয়ন বঞ্চিত। 

সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ এই অঙ্গিকার নিয়ে তিনি এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে অঙ্গিকারবদ্ধ। বৈষম্য ও দূর্নীতির ঘেরাকলের শিকার এই আসন। এই আসনের ভোটারদের ভোট ও সমর্থন পেলে সুনামগঞ্জ-৪ কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে একটি নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন।

ইশতেহারে তিনি ১১ দফা কর্মসূচী তুলে ধরেন। ১১ দফার মধ্যে সামাজিক নিরাপত্তা,মানবিক মর্যাদা, হাওর, কৃষি,কৃষক ও পরিবেশ সুরক্ষা, কৃষক ও জীবিকার নিরাপত্তা, সেবা ও অবকাঠামোর নিরাপত্তা, তরুণ ও ভবিষৎ প্রজন্মবান্ধব ব্যবস্থা, কর্মসংস্থান ও অর্থনীতির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, দূর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব ও পর্যটন-পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা, তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিশুবান্ধব উদ্যোগ এইসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি তার অঙ্গিকার নামায় ব্যক্ত করেন।

লিখিত ইশতেহার পাঠ করার সময় নূরুল বলেন, এছাড়াও তিনি ফ্যামেলিকার্ড কর্মসূচির বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে স্বচ্ছতা, নারী শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেন জানান।

সংবাদ সম্মেলন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজির সুজন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতম মিসবাহ্, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনূর আলী, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা বিএনপির সদস্য  নজরুল ইসলাম , ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির সুজন, সাইফুল হাসান জুনেদ, নাসিম উদ্দিন লালা, আব্দুল্লা আল নোমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা উপস্থিত ছিলেন প্রমুখ।
আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft