একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদেরকে আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে, যাতে কোথাও কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে।
অতীতের যে কোন নির্বাচনের চাইতে এই নির্বাচনে অধিক সংখ্যক নৌবাহিনী সদস্য নিয়োজিত থাকবে এছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন মানুষ জাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেন জাতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের দায়িত্ব।
বরগুনা সফরে এসে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী সদস্যদের উদ্দেশ্যে এমন বক্তব্য প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরগুনা সফরে আসেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তাঁর এই সফরকে কেন্দ্র করে উপকূলীয় এই জেলায় নৌবাহিনী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সফরের উদ্দেশ্য ও কার্যক্রম আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও নৌবাহিনী সূত্রের পূর্ব প্রদত্ত তথ্য অনুযায়ী সফরকালে নৌবাহিনী প্রধান বরগুনায় দায়িত্বরত নৌ কন্টিনজেন্ট ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নিরাপত্তা ব্যবস্থা ও কর্মসূচী নৌবাহিনী প্রধানের সফরকে ঘিরে বরগুনা শহর, সার্কিট হাউজ এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। সফরসূচি অনুযায়ী, আজ বেলা বারোটায় নৌবাহিনী প্রধান হেলিকপ্টারযোগে বরগুনা জেলা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। এরপর তিনি বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রস্থ নৌ কন্টিনজেন্ট পরিদর্শনে যান। সেখানে তাকে গার্ড অব ওনার প্রদান করা হয় এরপর তিনি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে গমন করেন সেখানে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আজকালের খবর/আরএম