বুধবার ২২ জুলাই ২০২৬
পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৪:১৯ পিএম  (ভিজিট : ৪৭০)
ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, বিমান বন্দর চালু, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন চমক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
 
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা তারবিয়াত সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির নুরুজ্জামান প্রামানিক, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির নকিবুল্লাহসহ অনেকে।

ইশতেহারে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন; শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন; চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন; ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন; কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ, নদী ও জলসম্পদ; আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার ৪৮টি পরিকল্পনা তুলে ধরা হয়।
এআরজে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft