বুধবার ১৭ জুন ২০২৬
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে - অধ্যাপক মুজিবুর রহমান
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৪৬৫)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের আট ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘন্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবেন। ৫ বছর বয়স পর্যন্ত  শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। 

বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ইং দুপুরে ভোলার লালমোহন উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জামায়াত ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা আবার ক্ষমতায় এলে নতুন কিছু দেবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিল, তাদেরকে আপনারা দেখেছন। তাদের মধ্যে একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য ওঠে-পড়ে লেগেছে। ওই দল ক্ষমতায় আসলে আবারও জুলুম-চাঁদাবাজি ফিরে আসবে।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ভোলা-৩ আসনের জামায়াত ইসলামী সমর্থিত বিডিপির এমপি প্রার্থী নিজামুল হক নাঈম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এআরজে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft