বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মোহনগঞ্জে অধিক দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম   (ভিজিট : ৮৮৬)
নেত্রকোণার মোহনগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে অবস্থিত বিপ্লব কুমার সাহার সার ডিলার প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের এ অভিযান পরিচালন করেন। 

সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। অধিক দামে সার বিক্রির জন্য ডিলার বিপ্লব কুমার সাহাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। যদি আর কেউ এ ধরনের অনিয়ম করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft