বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
স্বামীর জন্য ভোট-দোয়া চাইলেন বাবরের সহধর্মিণী
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৬:০৪ পিএম  (ভিজিট : ৮১০)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। 

সোমবার সারাদিন ব্যাপী লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করতে পৌর শহরের দেওথান, গরুহাট্টা, উত্তর দৌলতপুর, টেংগাপাড়া সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী। 

তিনি সাধারণ ভোটারদের দুঃখ দুদর্শার কথা শুনেন এবং তার স্বামী ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর নির্বাচিত হওয়ার পর সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

গণসংযোগে তাহমিনা জামান শ্রাবণী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ইচ্ছে ছিল মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী নিজ চোখে দেখার। আল্লাহ্ রহমতে আমি আপনাদের কাছে এসেছি। আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’ 

তিনি আরো বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছেন। আমার স্বামীর জন্য আপনাদের কাছে ‘দোয়া ও ধানের শীষে’ ভোট চাইতে এসেছি। আল্লাহ্ আমার স্বামীকে নতুন জীবন দান করেছেন। নিশ্চয়ই তিনি নির্বাচিত হলে ভালো কিছু করবেন।’ এসময় দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল প্রমুখ। 
এআরজে
 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft