বুধবার ২৯ জুলাই ২০২৬
কুতুপালং ক্যাম্পসংলগ্ন বাজারে আগুন, পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৪১১)
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন কুতুপালং বাণিজ্যিক স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বাজার এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।  দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোতে তা ছড়িয়ে যায়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft