বুধবার ২৯ জুলাই ২০২৬
রেজুখাল চেকপোস্টে প্রাইভেটকারে মাদকসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ৪০২)
কক্সবাজারে মাদক পাচারবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের অধীন রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ৩৪ বিজিবি’র অধীনস্থ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত তল্লাশিদল নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। সকাল আনুমানিক ৭টার দিকে বিজিবি–১০৮৩ ডগ ইউনিট ও বিজিবি কেএম-এর বিশেষ দক্ষতায় পরিচালিত তল্লাশিতে গাড়িটির ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় টেকনাফ উপজেলার আলীর ডেইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ফেরদৌস (৩০) কে গ্রেপ্তার করা হয়।  অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক আসামিসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft