মঙ্গলবার ২৬ মে ২০২৬
সোনাতলায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম   (ভিজিট : ৫৯১)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার সোনাতলা  উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকা'র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম, এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ  কবির হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক, নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft