বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৫৪৪)

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২শ ২০পিস ইয়াবাসহ মোঃ সোহেল রানা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (২৮ জানুয়ারি) পৌর শহরে উত্তর দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেঙ্রে সামনে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়ক থেকে সকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গোপন সংবাদে বুধবার ভোরে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। সকালের দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদু লস্কর অন্নদানগর গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বলেন, এ ঘটনায় গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরো বলেন, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft