বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
নেত্রকোনা-৪ আসনে বাবরের পক্ষে খালিয়াজুরী উপজেলা বিএনপির জোর প্রচারণা
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ১২:১৬ পিএম  (ভিজিট : ১১৩৯)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে খালিয়াজুরী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নির্বাচন আচরণবিধি মেনে খালিয়াজুরী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। এর ধারাবাহিকতায় দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে ও ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করতে প্রার্থীর সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণীও মাঠে নেমেছেন। লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ও সন্তানদের খালিয়াজুরীতে পথসভা ও প্রচারণায় অংশগ্রহণ নারী ভোটারদের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, “নেত্রকোনা-৪ আসনে বিএনপি একজন সৎ, পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। লুৎফুজ্জামান বাবরকে ঘিরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা এ এলাকার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু জানান, ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ চালানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, ছোট সভা, পথসভা ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। তাদের লক্ষ্য—ভোটাররা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।

“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ধানের শীষের প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টুসহ সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, আবুল কালাম আজাদ আকবরী, মো. ফুল মিয়া, আলী আহসান চৌধুরী পিন্টু, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহিন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার কামাল সেকুলসহ সিনিয়র নেতৃবৃন্দ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft