সোমবার ২৭ জুলাই ২০২৬
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৫:২০ পিএম  (ভিজিট : ৭৯১)
খুলনা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না। তাদের জামাই আদরে রাখা হবে। জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

কৃষ্ণনন্দী বলেন, একটি দল চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। তারা হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন। 

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না।

খুলনার সা‌র্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলা‌মীর উদ্যো‌গে আয়ো‌জিত নির্বাচনী সমা‌বেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ‌লের আমির ডা. শ‌ফিকুর রহমান।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft