শনিবার ৪ এপ্রিল ২০২৬
গণভোট–২০২৬ উপলক্ষে উলিপুরে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ৪০২)
গণভোট–২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রাম পর্যায়ে উঠান বৈঠক আয়োজন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

উলিপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ প্রচারণা চালানো হয়। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উঠানবৈঠকগুলোতে উপস্থিত কর্মকর্তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও সঠিকভাবে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদাভাবে সচেতনতামূলক আলোচনা করা হয়।

প্রচারণাকালে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট আয়োজনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উঠানবৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন এবং ভোটদানে আগ্রহী হচ্ছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft