মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
নিখোঁজের তিন দিন পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিদের মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম   (ভিজিট : ৪৮৪)
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২) নামে এক বিশিষ্ট কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশকে পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।

শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত থেকে এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft