বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মোহনগঞ্জে নির্বাচনী পথসভায় লুৎফুজ্জামান বাবর
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ৮৪২)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টিতে নির্বাচনী পথসভায় বলেন, অন্যায়ের সাথে আপোষ করে চলবো না। 

যারা অন্যায় করছেন তারা সাবধান হয়ে যান। আমার চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। 

বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেন, সবার আগে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করতে হবে। শুধু বাবর ভাই জিন্দাবাদ বললে কোন লাভ নাই। বাবর ভাই জিন্দাবাদ বললে পেটে ভাত যাবে না। আপনার পেটে ভাত যাওয়ার জন্য কর্ম করেন। 

এজন্য তিনি ছোট ছোট খামার করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার কথা বলেন। তিনি সবার দোয়া কামনা করে বলেন, আমি আপনাদের পাশে আছি। 

এসময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft