
সাতক্ষীরার বুধহাটায় সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর নকল সার সিন্ডিকেট হোতা ইউপি সদস্য মাজেদ গাজী এবং তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম বেলাল হোছাইন এর সঞ্চালনায়,মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কালাম, দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই এলাহী, জুলাই যোদ্ধা আল ইমরান ইমু,জাসাস সভাপতি মোঃ জিল্লুর রহমান, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন,বাংলা ট্রিবিউন এর আসাদুজ্জামান মধু, আজকালের খবর এর এস এম তৌহিদুজ্জামান,ঢাকা টাইমস এর মোঃ হোসেন আলি,ঢাকা পোস্ট এর ইব্রাহিম খলিল,এনটিভির এস এম জিন্নাহ, এ্যশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, স্টার নিউজের গাজী ফারহাদ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, গ্লোবাল টিভির রাহাত রাজা,মাই টিভির ফয়জুল হক বাবু,সমকালের কিশোর কুমার, গ্রীন টিভির মোঃ খায়রুল ইসলাম,মিলন রুদ্র,রেজাউল ইসলাম বাবলু,শেখ সাদী,হাসান গফুর,সোহরাব হোসেন,জনবাণির মোস্তফা সিদ্দিকী রায়হান,স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলা এ্যাফেয়ার্স এর মোঃ ইয়ারুল ইসলাম,যায় যায় কালের আব্দুর রহমান,বিজনেস বাংলাদেশ এর জামাল উদ্দিন, হৃদয় বার্তার আলি মুক্তাদা হৃদয়, তৌফিকুজ্জামান লিটু, আমিনুর রহমান, গাজী হাবিব, মোঃ রেজাউল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,সাইদুল বাশার,হাবিবুল হাসান,কৃষক আবুল কাশেম শেখ সহ মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে ২৬টির বেশী ভেজাল নকল সারের গোডাউন গড়ে তুলেছেন কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী।
মাজেদ গাজী এবং তার স্ত্রী ও দুই পুত্রের নামে বিএডিসি ও বিসিআইসির পাঁচটি লাইসেন্সের মাধ্যমে এই পরিবার একাই পরিচালনা করছেন এই সিন্ডিকেট মাফিয়া সার চক্র। নকল ও ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে মাজেদ গাজী এবং তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালিয়ে যমুনা টিভির ক্যামেরা ও মাইক্রোফোন ভাংচুর করা হয় এবং জীবন নাশের হুমকি দেয়।
মানববন্ধনে বক্তারা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, শুধু ভেজাল নকল সার জেলায় সরবরাহ নয়, সরকারি সার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে।সাতক্ষীরা কৃষি বিভাগ সরাসরি এই সিন্ডিকেটে জড়িত। আশাশুনি কৃষি কর্মকর্তা ওই অঞ্চলে নিয়ন্ত্রণ করছে এই ভেজাল সার কাণ্ড।
গত ১৫ জানুয়ারি সাংবাদিকের উপর হামলা চালালেও নকল ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি কৃষি বিভাগ। কৃষি বিভাগের ছত্রছায়ায় প্রতারিত হচ্ছে কৃষকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও সহযোগীদের গ্রেপ্তার ও নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হলে জেলার কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আজকালের খবর/ এমকে