রবিবার ১৯ এপ্রিল ২০২৬
খালিয়াজুরীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৮৫৫)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (RELI)’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা ক্লাস্টার অফিসার দ্বীনবন্ধু রায় সুমনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাদির হোসেন শামীম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জনাব ডা. মো. আরেফিন আজিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  জনাব রুবেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীগণ। 

এসডিএফ এর পক্ষে উপস্থিত ছিলেন- আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) জনাব ডা. আহমেদ তানভীর তাকি তাহমিদ, জেলা কর্মকর্তা (লাইভলীহুড) জনাব সৈয়দ আল মামুন, জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) জনাব আসিফ শাহনেওয়াজ, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) জনাব মাসুদা আক্তার। এছাড়াও ক্লাস্টার অফিসার জনাব দ্বীনবন্ধু রায় (সুমন)  ও জনাব মোঃ রেজাউল হক সহ ক্লাস্টার পর্যায়ের অন্যান্য স্টাফগণ এবং গ্রাম সমিতিসমূহের সাস্থ্য ও পুষ্টি কমিটি সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় RELI প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন, জনগণের সচেতনতা বৃদ্ধি, পুষ্টিহীনতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচকরা বলেন, টেকসই উন্নয়নের জন্য স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী করতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে স্বাস্থ্য ও পুষ্টি খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft