বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
জকসু নির্বাচন: আরও দুই কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ৮৩৫)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আরও দুই কেন্দ্রে এগিয়ে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯ কেন্দ্রের মধ্যে এ দুটিসহ মোট ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র ছয়টি হলো- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১১২ এবং এজিএস পদে মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৯৪, জিএস পদে খাদিজাতুল কোবরা ৫৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬, পদে মাসুদ রানা ৪২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৩৯, জিএস পদে খাদিজাতুল কোবরা ১৮, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft