শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ঈর্ষণীয় সাফল্য
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১১৬৫)
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা সম্প্রতি  প্রকাশিত প্রথম ও তৃতীয় পেশাগত পরীক্ষা নভেম্বর-২০২৫ এর  ফলাফলে ৯ম স্থান ও অনার্স নম্বরসহ  উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের  মেহনাজ ফারহানা মোমেন - প্যাথলজি, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিষয়ে, আনিকা বুশরা মীম- প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে তৃতীয় পেশাগত পরীক্ষায় এবং  ১৬তম ব্যাচের সুবাইতা আজাদ -এনাটমি বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর অর্জন করেছেন। 

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ  ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের  শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া -এনাটমি ও সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে  সালিমা বিনতে আজাদ ও অরুনি স্টেলা গোমেজ সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। 

বিশেষভাবে উল্লেখযোগ্য, ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের  শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ডেন্টাল কলেজ ও ইউনিটের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের জন্য এক গৌরবময় সাফল্য।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলেই আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তারা মেডিকেল কলেজের জন্য আরও বড় অর্জন বয়ে আনবে- সকলের এমনই প্রত্যাশা ।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft