শনিবার ৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইইউ
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ এএম   (ভিজিট : ২৭৮)
বাংলাদেশে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য  নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় মিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস।

এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। বিষয়টি উল্লেখ করে সেদিনই সিইসি বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ জানিয়ে কাজা কালাসকে চিঠি লেখেন।

সেই অনুরোধের সাড়া দিয়ে দেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউর এক্সটার্নাল একশন ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

হাই রিপ্রেজেন্টেটিভ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইযাবসকে এই মিশনের চিফ অবজারভার হিসেবে মনোনীত করা হয়েছে।

চিফ অবজারভার ইযাবস বলেন, ‘বাংলাদেশে এই ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন প্রদান করবে। এটি বাংলাদেশের জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব উদাহরণ।’

এর আগে কাজা কালাসের কাছে পাঠানো চিঠিতে সিইসি নাসির উদ্দীন লিখেছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করে আসন্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর। নির্বাচনের সময় দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা স্থাপন করবে; পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলে স্বচ্ছতা নিশ্চিতে আক্ষরিক অর্থেই তা ইতিবাচক ভূমিকা রাখবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft