বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৪৮৮)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সকালে বর্ণাঢ্য র‍্যালী  বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে। 

র‍্যালী শেষে পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন-আহবায়ক সোহানুর রহমান সোহাগ, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নাসির হোসেন, উপজেলা যুবদল নেতা রিয়াজ ভুঁইয়া, সিরাজ সরদার, শরীফ জসিম,জাবির হোসেন জুয়েল,এসএম মাসুদ রানা, ইলিয়াস সরদার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক কাইয়ুম খানের নেতৃত্বে,  ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনায়েত হোসেন ও সুমন হাওলাদারের সহযোগিতায় বৃহৎ একটি আনন্দ মিছিল আয়োজিত সভাস্থলে যোগদান করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft