সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম
আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল’।
 
আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
 
তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালি বলে ভেদাভেদের যে দেয়াল তুলে দেয়া হয় সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পেছনে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
 
আসিফ নজরুল জানান, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ মুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছেন। এ উৎসবে অপশক্তিরা ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল।

মণ্ডপ পরিদর্শনকালে আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft