বুধবার ২৯ জুলাই ২০২৬
পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৫ ৬:২৩ পিএম  (ভিজিট : ৫১৭)
বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।

আজ শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পুরস্কার হিসেবে প্রতিটি পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া প্রতিটি চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য দেড় লাখ, এলএমজির জন্য ৫ লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

আজকালের খবর/ওআর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft