বুধবার ১৫ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মানোন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৮০১)
ব্রাহ্মণবাড়িয়ায় আই ইউ ইসলামিক ইনস্টিটিউটের উদ্যোগে “শিক্ষার মান উন্নয়ন শীর্ষক” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শহরের কাউতলীতে অবস্থিত আই ইউ ইসলামিক ইনস্টিটিউটের মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা কাজী মো. ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান, ইনস্টিটিউটের প্রশাসক অধ্যক্ষ মো. শামসুজ্জামান আশরাফী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন প্রমুখ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে।

তিনি বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হোক সৎ, দায়িত্বশীল এবং বিশ্বমানের প্রতিযোগিতায় যোগ্য। এজন্য সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয় অপরিহার্য।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, বরং জীবন ও সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মধ্যে নম্বরপত্র ও উপহার প্রদান করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft