রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
চক্রান্ত চলছে, টার্গেট তারেক রহমান: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:১৮ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। এ কারণে তারা মিডফোর্ডের সামনের ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই, তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তারা যেন সত্য তথ্য উদঘাটন করে।

প্রশ্ন রেখে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ ঘটনা দুই দিন পরে ভাইরাল হলো কেন? নিশ্চয়ই রাষ্ট্রের গভীর থেকে দেশে ও আন্তর্জাতিক কোনো শক্তি এর সঙ্গে জড়িত‌।

তিনি বলেন, বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করেই এসব ষড়যন্ত্র চলছে।

বিএনপি একটি বৃহৎ পরিবার উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন জায়গায় অনেকে দলের নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে। তবে এসব জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান।

বিএনপির এই নেতা বলেন, তিনি (তারেক রহমান) কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি, এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও ৫০ গাড়ি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft