রবিবার ২৯ মার্চ ২০২৬
তিন বছর পর মূল্যস্ফীতিতে স্বস্তি, হার কমে ৮ দশমিকের ঘরে
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : )
চলতি বছরের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যখাতেও কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

সোমবার (৭ জুলাই) জুনের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস জানায়, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছর গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তবে দীর্ঘদিন পর ৮ শতাংশের ঘরে মূল্যস্ফীতি দেখলো ভোক্তা।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft