রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:১৩ এএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু।

শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে। টেক্সাসের প্রশাসন এই পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলেছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন বিপুল সম্পদ ধ্বংস হয়েছে এবং তেমনি ঘটেছে প্রাণহানির ঘটনাও।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২৫ শিশুকে পাওয়া যাচ্ছে না। 

তিনি আরও বলেন, কিন্তু এর মানে এই নয় যে নিখোঁজ শিশুরা একেবারে হারিয়ে গেছে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও থাকতে পারে।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সকালে রাজ্যে আকস্মিক বন্যার কারণে পার্বত্য দেশ এবং কনচো ভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। পরে টেক্সাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
ঝালকাঠির কাঠালিয়ায় ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft