বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:৩৪ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে দলের তিনজন নেতা আহত হন। ঘটনার সময় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এ ঘটনায় আহত হয়েছেন— এনসিপি ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম।

দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিস ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় সদস্য সচিব আখতার হোসেন নিচে দাঁড়িয়েছিলেন।”

‘ভয়ভীতি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে’ এসব করা হচ্ছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এক বিবৃতিতে বলেন, “এনসিপির নিবন্ধন ইস্যুতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ অফিসে আসা শুরু করেছে। সেজন্যই সাধারণ মানুষকে ভয় দেখাতে এবং রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

ঘটনার পর রাত ১১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এনসিপি নেতারা জানান, দুইদিন ধরে একই জায়গায় ককটেল বিস্ফোরণ নিছক ‘দুর্বৃত্তায়ন’ নয়, বরং এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সমর্থকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করাই এর উদ্দেশ্য। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

পরপর দুইদিনে একই জায়গায় বিস্ফোরণ

এর আগে রবিবার (২২ জুন) একই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি চলন্ত গাড়ি থেকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুড়ে মারা হয়। সে ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশেকে দুর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই: এরশাদ উল্লাহ
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft