মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শ্রীগরে নিষেধ অমান্য করে ফের জলাশয় ভরাটের অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৭ পিএম   (ভিজিট : )
শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের পাশে কয়র্কীতন কবরস্থান সংলগ্ন নিষেধ অমান্য করে দৃশ্যমান জলাশয়টির বাকি অংশ ফের ভরাটের অভিযোগ উঠেছে। এর আগে গত ডিসেম্বর মাসের প্রথমদিকে রাতের আধারে সড়কে দীর্ঘ টিনের বেড়া দিয়ে ড্রাম ট্রাকে করে বালু এনে প্রায় দুই একর পরিমান জলাশয়টি ভরাট শুরু করা হয়। খবর পেয়ে শ্রীনগর উপজেলার ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব ভরাট কাজ বন্ধ করে দেন। 

এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। গত কয়েকদিন ধরে ফের জলাশয়টি ভরাট করার অভিযোগ উঠে কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের জমিরমিয়া গংদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে পুকুর ভরাট ও ভূমির শ্রেণি পরিবর্তণের অভিযোগে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়ে যান স্থানীয় ভূমি অফিস লোকজন। অথচ এখন এলাকার একটি প্রভাবশালী মহলের সহযোগীতায় জলাশয়টির বাকী অংশ ভরাট শুরু হয়। জায়গা থেকে লাল নিশান ফেলে রাতের আধারে ড্রাম ট্রাকে করে মাটি এনে স্তুপ করা হচ্ছে। সুযোগ বুঝে স্তুপের মাটি পুকুরে ফেলা হচ্ছে। এ বিষয়ে জানতে জমির মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব জানান, যদি নিষেধ অমান্য করে জলাশয় ভরাট কাজ শুরু হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি এখন খোঁজ নিয়ে দেখছি। 


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft