বুধবার ২৪ জুন ২০২৬
পড়াশোনার জন্য সন্তানকে তার সাধ্যের অতিরিক্ত চাপ দেয়া যাবে না: ইবি ভিসি
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ৪৬২)
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, পড়াশোনার জন্য সন্তানকে তার সাধ্যের অতিরিক্ত চাপ দেয়া যাবে না। সন্তান যদি একটু খারাপ রেজাল্ট করে তাহলে হতাশ হওয়া যাবে না; তাকে বকা দেয়া যাবে না;  তাকে খারাপ বলা যাবে না। সন্তান যেন লেখাপড়ায় নিয়মিত হয় অভিভাবককে অন্তত সেই পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদেরকে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার উপদেশ দেন উপাচার্য।

আজ রবিবার দুপুরে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মোহা. আমিরুল ইসলাম, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন নজরুল ইসলাম।

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft