শনিবার ৩০ মে ২০২৬
ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ সংক্রান্ত নির্দেশনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৫৬)
সম্প্রতি আলোচিত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা সংক্রান্ত ঘোষিত নির্দেশনা শুধু শীতকালীন ছুটিতে কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।

বুধবার (২৫ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেনের সঙ্গে ইবি ছাত্রশিবিরের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ বিষয়ে নিশ্চিত করেন তিনি। 

কাউন্সিলের সভাপতি বলেন, হলে বহিরাগত প্রবেশ করে থাকে, এসব রোধে আমরা সাধারণ কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পরিবার হিসেবে বিবেচনা করি। শীতকালীন ছুটিতে নিরাপত্তা জোরদার স্বার্থে এই প্রবেশসীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পেসিফিক ভাবে শীতকালীন শব্দটা না আসায় শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা গিয়েছে।

এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সংগঠনটির ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। 

এসময় প্রতিনিধি দল শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি পেশ করেন। যার মধ্যে হলেগুলোতে নতুন করে কোনো সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত নেয়া, হলের অভ্যন্তরে ক্যান্টিনের ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা ও মেডিকেল এসিস্ট্যান্ট চালু করা।

এবিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, প্রত্যেক আবাসিক হলে বিশেষ করে ছাত্রীদের হলে ক্যান্টিনের ব্যবস্থা করা এবং নারী মেডিক্যাল এসিস্ট্যান্ট ও জরুরি ওষুধের সরবরাহ রাখার জোর দাবি জানিয়েছি। পাশাপাশি হল টিউটর নিয়মিত অবস্থান করে তাহলে অনেক সমস্যা কেটে যাবে। স্যার আশ্বস্ত করেছেন যে সময়সীমাটা ছুটিকালীন সময়ের জন্য নির্ধারণ করেছে। অন্যান্য দাবিসমূহ শীতকালীন ছুটির পর কাউন্সিল মিটিং এ আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও নারীদের আবাসিক হল অভ্যন্তীণ সীমানায় অবাধ চলাফেরা করার সুবিধার্থে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সহ সমন্বয়ক গোলাম রাব্বানী।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft