রবিবার ২৬ জুলাই ২০২৬
জাবিতে পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে মানববন্ধন
থাকছে না ভিসি কোঠা ও মুক্তিযোদ্ধা নাতি-নাতনির কোঠা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০৭ পিএম  আপডেট: ২৬.১২.২০২৪ ৮:১৩ পিএম  (ভিজিট : ৩৯২)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ কর্মসূচী শুরু হয়ে ১২টায় শেষ হয়। এ সময় তারা তাদের দাবি দাওয়া উত্থাপন করেন। ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ইউনিট কমানো ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালুর দাবি তারা উত্থাপন করেন।

দাবির বিষয়ে ইংরেজি ৫০ ব্যাচের শিক্ষার্থী মাহদি বলেন, আমরা দেখতে পাই পোষ্য কোটার মাধ্যমে ভর্তি হয়ে তাদের পড়াশুনা শেষ করতে পারেন না। অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি যুদ্ধে হার মেনে নিচ্ছে, অন্যদিকে কোটার বদৌলতে কম নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এছাড়াও শিফট ভিত্তিক ভর্তি পরিক্ষায়, প্রতি শিফটে সমমানের প্রশ্ন না হওয়ায় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

জাবি শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত ভিসি কোটার মাধ্যমে দুর্নীতির সুযোগ আছে। আমরা চাই দুর্নীতির পথ রোধে এই কোটা বাতিল হউক। একই সাথে অযৌক্তিক অংকের আবেদন ফি বাতিল করতে হবে। কেননা, সকল শ্রেণি-পেশার মানুষের পক্ষে এত টাকা দিয়ে আবেদন করা সম্ভব নয়।

আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির প্রেক্ষিতে মৌখিক আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা কোনো সদুত্তর না পেলে আগামী ১ কর্মদিবস পরে প্রশাসনিক ভবন ঘেরাও করব। এই সমস্যাগুলোর সমাধান না করে কোনোভাবেই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া যায়না। 

অপরদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি আরও জানান, ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে ভর্তি কমিটি সরে এসে ৭ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (B ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (D ইউনিট) অপরিবর্তিত রয়েছে। 

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি হতে পারে।

আজকালের খবর/ওআর










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft