বুধবার ১১ মার্চ ২০২৬
আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : )
অপরিচিত নাম্বার থেকে ফোন এলে সহজেই ধরে ফেলার জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার। তবে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা বেশি পেতেন। 

এবার আইফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে আসছে ট্রু-কলার। ‘অটো ব্লক স্প্যাম’ ফিচারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সহজেই কলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ট্রু-কলার জানিয়েছে ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয় অপরিচিত স্প্যাম নাম্বারগুলো ব্লক করে দেবে। ফলে ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না।

কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে ট্রু-কলার? জানা গেছে, এই স্প্যাম ফোনগুলো কল লগে মিসড কল হিসেবে দেখাবে।
পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।

বর্তমানে কোনো বৈধ অ্যাকাউন্ট থেকে ফোন এলে তার নামের পাশে টিক-চিহ্ন দেওয়া থাকে এবং তার নিচেই থাকে ভেরিফায়েড ব্যাজ লেখাটি। ফলে গ্রাহক দ্বিধাহীনভাবে কথা বলতে পারছে।

আজকালের খবর/ এমকে










সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft