শনিবার ১৮ এপ্রিল ২০২৬
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট: কাদের
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১:০৭ পিএম   (ভিজিট : ১৫৭৬)
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, চতুর্মুখী চাপ সামলাতেই এমন জনবান্ধব বাজেট। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী, নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিএনপির আমলে ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর তা কমে এসেছে। ১৪ বছর পর তা ১৮ শতাংশে নেমে এসেছে।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft