বুধবার ২৪ জুন ২০২৬
ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:২৬ পিএম  আপডেট: ২৯.১২.২০২৩ ৬:৩০ পিএম  (ভিজিট : ৯৪৩)
সেবাখাতের রিপোর্টারদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটি ২০২৪ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুর মাসুম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর হোটেল রেইনি রুফে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
 
কমিটিতে সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার প্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ রয়েছে। এছাড়া অর্থ সম্পাদক- দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক- বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

নতুন এই কমিটি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। 

সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি মো. রুহুল আমিন। সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft