বুধবার ২৪ জুন ২০২৬
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন সভাপতি মতিন, সম্পাদক ফয়সাল
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫:১৩ পিএম  আপডেট: ২২.১২.২০২৩ ৫:১৪ পিএম  (ভিজিট : ৯২৩)
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) আগামী দুই বছরের (২০২৪-২৫) জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র রির্পোর্টার মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক ফয়সাল খান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হেলিমুল আলম বিপ্লব।

নতুন কমিটির সহ-সভাপতি- ডেইলী নিউ এজ পত্রিকার প্রতিবেদক রাশেদ আহমেদ, যুগ্ম সম্পাদক- বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক হাসান ইমন, অর্থ সম্পাদক- এটিএন বাংলার প্রতিবেদক ইয়াসিন রানা, সাংগঠনিক সম্পাদক- ডেইলি সানের প্রতিবেদক রাশেদুল হাসান, দপ্তর সম্পাদক- আরটিভির প্রতিবেদক বিল্লাল হোসেন সাগর, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- দৈনিক সংবাদের প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সারাবাংলা ডটনেটের প্রতিবেদক রাজনীন ফারজানা এবং আপ্যায়ন ও কল্যান সম্পাদক- মোহনার টিভির প্রতিবেদক সুরাইয়া মুন্নি।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনতার সিনিয়র প্রতিবেদক জাহাঙ্গীর খান বাবু, দৈনিক নয়া শতাব্দীর সিনিয়র প্রতিবেদক হাসান মাহমুদ রিপন, চ্যানেল আইয়ের প্রতিবেদক আকতার হাবিব, দৈনিক সমকালের প্রতিবেদক লতিফুল ইসলাম এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক সাইফুল মাসুম।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আমিতোষ পাল। এ সময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft