বুধবার ২৪ জুন ২০২৬
দৈনিক জাগরণের প্রকাশক-সম্পাদক আবেদ খানকে ৭ দিনের আল্টিমেটাম
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০ পিএম  আপডেট: ২৬.১২.২০২৩ ১০:৩৪ পিএম  (ভিজিট : ৯৮৬)
বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক জাগরণের সম্পাদক-প্রকাশক (মালিক) আবেদ খানকে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে ২৩ সাংবাদিকের বেতন-বোনাসসহ অন্যান্য সুবিধাদি পরিশোধ করা না হলে আগামী ৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে তার উত্তরার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

কর্মসূচি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী। ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক কুদরাত ই খুদা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বেতনবঞ্চিতদের পক্ষে তারেক সালমান, বেনু সূত্রধর, আসমাউল হোসনা সুমি প্রমুখ।

উল্লেখ্য, দৈনিক জাগরণের সম্পাদক-মালিক আবেদ খান ২৩ জন সাংবাদিকের দীর্ঘ ১ বছরের বকেয়া বেতন দিতে গত তিন বছর ধরে গড়িমসি করছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা এই বকেয়া বেতন আদায়ে আবেদ খানের সঙ্গে একাধিক বৈঠক করেও কোনো সুরাহা করতে না পেরে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হলো।

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft