বুধবার ২৪ জুন ২০২৬
ডিআরইউ’র নতুন সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৩৪ পিএম  আপডেট: ৩০.১১.২০২৩ ৭:২৫ পিএম  (ভিজিট : ৮৮০)
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত এবং মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

সৈয়দ শুকুর আলী শুভ ৫৮২ ভোট পেয়ে ডিআরইউর সভাপতি হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা কবির আহমেদ খান ৩৫৭, সাখাওয়াত হোসেন বাদশা ৪২৯ ও জহিরুল হক রানা ১২ ভোট পেয়েছেন। 

সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মাইনুল হাসান সোহেল ৪৭১ ও আব্দুল্লাহ আল কাফি ৩০৭ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে ৫৫৩ ভোট পেয়ে শফিকুল ইসলাম শামীম বিজয়ী হয়েছেন। এ পদে গাযী আনোয়ার ৪৩৯ ও হালিম মোহাম্মদ ৩৭০ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজান রহমান ৭৫৭ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাইদুর রহমান রুবেল পেয়েছেন ৫৩৮ ভোট।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে ৭৬৭ ভোট পয়ে বিজয়ী হয়েছেন জাকির হুসাইন। তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৫৩৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ ৩৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে অন্য প্রতিদ্বন্দ্বী আবদুল হাই তুহিন ৩৬৪, হাসান জাবেদ ২৬৫ এবং এম এম জসিম ৩৫৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া দফতর সম্পাদক পদে ৯৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন রফিক রাফি। তার প্রতিদ্বন্দ্বী শাহাবুদ্দিন মাহতাব ৩০৫ ভোট পেয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি ৬৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রোজিনা রোজী পেয়েছেন ৬৭০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা ৭০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মেসবাহ উল্লাহ শিমুল পেয়েছেন ৬০৩ ভোট।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিত হয়েছেন- দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াছমিন জুঁথী, হাবিবুর রহমান, শরীফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও সাঈদ শিপন।

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft