শনিবার ১১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৫ পিএম   (ভিজিট : ৫০৪)
নদনদীর রক্ষায় দখল, দূষণ ও খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক পরিবেশবিদ সাইফুল্লাহ এমরান, গ্রিন ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন, নুরে জান্নাত তাসফিয়া, রুবেল কুমার দাস, রিসালাত মিয়া, শুভ আকন্দ প্রমুখ। 

বক্তারা বলেন, জেলায় থাকা ৫৮টি নদীর মধ্যে বেশিরভাগ নদীই আজ বিলীন হয়ে গেছে। যে সাত থেকে আটটি নদীর প্রবাহ এখনো রয়েছে সেগুলোও বিপন্ন অবস্থায় পড়েছে। এগুলোকে রক্ষায় দ্রত সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আজকালের খবর/ওআর







আরও খবর


সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft