রবিবার ৩১ মে ২০২৬
নন্দীগ্রামে মাদরাসাছাত্র বলাৎকারের ঘটনায় তোলপাড়
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৪:০৮ পিএম   (ভিজিট : ৪৫৬)
বগুড়ার নন্দীগ্রামে এক মাদরাসাছাত্র বলাৎকারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের তেঘর আশরাফিয়া হাফেজিয়া মাদরাসায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাওলানা আব্দুস সালাম ওই মাদরাসায় শিক্ষক হিসেবে চাকুরি করেন। এদিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামের ১২ বছর বয়সি এক ছাত্র ওই মাদরাসায় আরবি শিক্ষা গ্রহণ করতো। এমতাবস্থায় গত শনিবার (২৯ জুলাই) গভীর রাতে ওই মাদরাসার ছাত্ররা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়লে মাদরাসাশিক্ষক মাওলানা আব্দুস সালাম ওই ছাত্রকে ঘুম থেকে জাগিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে ওই ছাত্র বিষয়টি প্রথমে অন্যান্য ছাত্রদের জানায়। তারপর লজ্জিত হয়ে মাদরাসা থেকে নিজ বাড়িতে চলে যায়। এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও পরে জানাজানি হয়ে যায়। এরপর মাদরাসাশিক্ষক মাওলানা আব্দুস সালাম পালিয়ে যায়। 

মাদরাসা পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা বিষয়টি জানার পরেও তাকে পুলিশে সোপর্দ না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৪ আগস্ট) নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, এ ঘটনায় বাদী পক্ষ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ওআর 







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft