বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
জ্যেষ্ঠ সাংবাদিক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মাতা আর নেই
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭:২৭ পিএম  আপডেট: ১২.১২.২০২২ ৭:৩৫ পিএম  (ভিজিট : ৩৬১)
জ্যেষ্ঠ সাংবাদিক ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মাতা আয়শা খানম (৮৪) রাজশাহীর বাঘমারার বৈলসিংহ গ্রামের নিজ বাড়িতে সোমবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক বছর আগে তিনি স্ট্রোক করার পর থেকেই অসুস্থ অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাঘমারার বৈলসিংহে অনুষ্ঠিত হবে। পরে ওই এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মোল্ল্যাহ আমজাদ হোসেন তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

মোল্ল্যাহ আমজাদ হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মঈনুল আহসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, এডিটরস গিল্ড'র সভাপতি মোজাম্মেল হক বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ।

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft