মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার ও সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরণ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৭১)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলিউজ্জামান দুলাল (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি কামরুল হাসানের ছোট ভাই এবং উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার ওয়াবদার হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াবদার হাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। ওই ঘটনায় কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে ১৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড় হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাত আসামি হিসেবে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পুলিশের এ দাবি প্রত্যাখ্যান করে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।

গ্রেপ্তার দুলালের ভাই সাংবাদিক কামরুল হাসান বলেন, "আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ঘটনার দিন তিনি ওই এলাকায় একটি দোকানে কাজ করছিলেন। ঘটনার দুই বছর পর ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হলো, অথচ এজাহারনামীয় মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।" তিনি আলিউজ্জামান দুলালের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft