মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মরা খালের কান্না: হারিয়ে যাচ্ছে কুমিল্লার মুরাদনগর কাজিয়াতলের ঐতিহ্যবাহী মাছ শিকারের দিনগুলো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪৫ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১২:৪৬ পিএম  (ভিজিট : ১)
চিরচেনা এক গ্রাম বাংলার প্রকৃতি যেন আজ এক দীর্ঘশ্বাসে রূপ নিয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম।

চারপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য যেকোনো মানুষের নজর কাড়ার মতো হলেও এর ভেতরের চিত্রটি বড় করুনার। গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী খালটি আজ মৃতপ্রায়। অথচ এক সময় এই খালের পানির গর্জন ছিল বেশ ভয়ঙ্কর, যৌবনের ভরা স্রোতে প্রমত্তা এক রূপ নিয়েছিল এটি।

প্রবীণদের স্মৃতি হাতড়ালে ভেসে ওঠে সেই সোনালী দিনগুলোর কথা। তখন খালটিতে সারাবছর প্রচুর পানি থাকত। বর্ষা বা অন্যান্য মৌসুমে গ্রামের সবাই মিলে খড়া জাল, বেড় জাল ও খাঁটি বের করে দলবেঁধে মাছ ধরত। পলো দিয়ে মাছ ধরার সেই চিরচেনা গ্রামীণ নিয়ম ও উৎসবমুখর পরিবেশ আজও পুরোনো দিনের মানুষের মনে দোলা দেয়। খালের জলে জেলের ছিপ আর জালের টানে মুখরিত থাকত চারপাশ, যা গ্রামের সামাজিক মেলবন্ধনকে আরও দৃঢ় করত।

কালের বিবর্তনে ও নানা সংকটে আজ সেই প্রমত্তা খালটি তার যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। খাল-বিলে আগের মতো আর পর্যাপ্ত পানি থাকে না। ফলশ্রুতিতে, মাছের অভয়াশ্রম ধ্বংস হওয়ার পাশাপাশি হারিয়ে গেছে সেই চিরচেনা মাছ ধরার আনন্দ।

এ গ্রামের প্রবীণ জেলে শ্রী শম্ভু নাথ চন্দ্র দাস আক্ষেপ করে বলেন, "এখন আর খাল-বিলে সেরকম পানি হয়না। আর আগের মতো সেরকম মাছ ধরার আগের আনন্দ আর গ্রামবাসী উপভোগ করতে পারে না।"

প্রকৃতির এই রূঢ় পরিবর্তন ও জলবায়ু বা মানবসৃষ্ট নানা কারণে ভরাট হয়ে যাওয়া খালটি বাঁচিয়ে রাখতে স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। নতুবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কাজিয়াতলের এই ঐতিহ্য শুধু রূপকথার গল্প হয়েই থেকে যাবে।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft