মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
পাবনায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৯)
পাবনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার, কোর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ছুফি উল্লাহ।

তিনি জানান, সম্প্রতি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রোকমরপুর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রবিবার রাত থেকে সোমবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত পাবনা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে উজ্জল (৩৮), একই এলাকার আবেদ প্রামাণীর ছেলে জীবন (২৮), নাটোর জেলার সিংড়া উপজেলার মহম্মদপুর গ্রামের শামজাদ ফকিরের ছেলে আরমান ফকির (৩৮), পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর এলাকার গোলাম মোস্তফা রতনের ছেলে জহুরুল ইসলাম (৩০), পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা রহিমপুর এলাকার তুরাব ফকিরের ছেলে দুলাল ফকির (৩৫), আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর দক্ষিণপাড়া এলাকার মোয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩০)। 

পুলিশ সুপার আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft