মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৭)
ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, বর্তমানে ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই।

মঙ্গলবার (২১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের ইয়াদ বিনইয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

স্মোট্রিচ বলেন, এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের এই অভিযানে যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই। বর্তমান পরিস্থিতি আমাদের জন্য অনুকূল এবং এতে নিজেদের জড়ানোর কোনো প্রয়োজন আমরা দেখছি না।

তবে তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে।

স্মোট্রিচের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও ইরানকে ঘিরে উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের জাওতার আল-গারবিয়েহ এলাকা থেকে সরে যাচ্ছে। প্রায় একই সময় সেখানে মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের শহরটিতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সেখানে মোতায়েন করা সেনা সদস্যদের নির্দেশনা মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft