শনিবার ১৮ জুলাই ২০২৬
চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায়
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ২২)
বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনের আগে চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আগামী ২৪ জুলাই দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কনজাংটিভাইটিসে (চোখ ওঠা) আক্রান্ত হয়েছেন রণবীর। প্রথমে তাঁর কন্যা রাহার চোখে সংক্রমণ দেখা দেয়। পরে সেখান থেকেই রণবীরও আক্রান্ত হন।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অসুস্থ হলেও পেশাগত দায়িত্ব পালনে পিছিয়ে যেতে চান না তিনি। তাই নির্ধারিত দিনেই ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে কালো চশমা পরে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ছবিটির প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft