বুধবার ২২ জুলাই ২০২৬
বিইউএফটি’তে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে স্মরণসভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৮৯)
জুলাই শহীদ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ববিদ্যালয়য়ের মাল্টিপারপাস হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

স্মরণ সভায় জুলাই ২০২৪ এর আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শহীদ সেলিম তালুকদারের আত্মত্যাগের প্রতি বিশেষ সম্মান জানানো হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয়সংগীত পরিবেশন এবংজুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) ও শহীদ সেলিম তালুকদারকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিইউএফটি’র উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মায়েরডাকের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলী, এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, সভাপতি, দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি),  বাংলাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক, নিট এম্পায়ার লিমিটেড; এবং সুমায়েল মুহাম্মদ মাল্লিক, সিনিয়র সহ￾সভাপতি, আইটিইটি বাংলাদেশ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব অপারেশন), আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সেলিম তালুকদারের পিতা মো. সুলতান তালুকদার এবং বিইউএফটি’র প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ ফান্তাসির। পরে জুলাই ২০২৪ এর শহীদদের আত্মার মাগফিরাত করা হয়। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft