বুধবার ২২ জুলাই ২০২৬
দেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৪২ এএম   (ভিজিট : ৩)
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। 

তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপি সরকার ছয় মাস অতিক্রম করেছে। এই ছয় মাসে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ স্মরণসভার আয়োজন করে। 

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ড্যাব-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, স্মরণ সভা আহ্বায়ক কমিটির সমন্বয়ক ডা. এহেতাশামুল হক তুহিন এবং সদস্য সচিব ডা. এবিএম শফিউল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি গুণগত মানসম্পন্ন  উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমরা চাই, এই বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়কে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যাতে মানুষ সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারবেন। 

আব্দুল কুদ্দুসের স্মৃতিচারণ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নির্ভীক মানুষ যদি কাউকে বলতে হয়, তার অন্যতম উদাহরণ হচ্ছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কোনো অবস্থাতেই তিনি ভীত-সন্ত্রস্ত হওয়ার মানুষ ছিলেন না। সবসময় তাঁর মধ্যে আন্তরিকতা দেখেছি। যেকোনো সময় প্রয়োজনে তাঁকে হাতের কাছে পাওয়া যেত। তিনি মানুষকে সাহায্য করতেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft