বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ২ জনের প্রাণহানি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৬)
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জনসহ চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১, খুলনা বিভাগে ২২, রাজশাহী বিভাগে ৭, ময়মনসিংহ বিভাগে ৬ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে (৫ জন করে মোট ১০ জন)। এছাড়াও উল্লেখিত সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৩ জন করে মোট ৬ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft