শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
চলচ্চিত্র পরিচালক বেলাল সানির অজানা অধ্যায়
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৭:৫২ পিএম  (ভিজিট : ৩০৯)
চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচিত মুখ বেলাল সানি। তবে পরিচালনার পাশাপাশি গীতিকার সুরকার হিসেবেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। শোবিজ অঙ্গনে নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়ার আগে তিনি দীর্ঘ সময় গান লেখা, সুর করা এবং সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন।

বেলাল সানি জানান, ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি গান লেখা, সুর করা এবং সংগীত নিয়ে নিয়মিত কাজ করেছেন। ওই সময়ে তার কথা ও সুরে প্রকাশিত হয় মোট ৫২টি গান। এর মধ্যে বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা অর্জন করে। জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- বিষ খাওয়াইয়া মাইরা লাইতি, চিকন চাকন মানজা দোলে, ওরে ও ডিসকো মাইয়া, আমার এমনই জীবন এবং মরণের পরে  প্রভৃতি।

গানগুলোর জনপ্রিয়তা প্রসঙ্গে বেলাল সানি বলেন, “সেই সময় গানগুলো মানুষের এত ভালোবাসা পেয়েছিল যে আজও সেগুলোর অটুট রয়েছে। অনেকেই আমাকে বলতেন, ‘একটা গান কতটা ভালো লাগলে এত শিল্পী সেটি গায়!’ এত বছর পরও নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে আমার গান শুনে সত্যিই ভালো লাগে।”

তিনি আরও জানান, ২০০৮ সালের পর গান লেখার জগত থেকে সরে এসে নির্মাণে মনোনিবেশ করেন। প্রথমে মিউজিক ভিডিও নির্মাণ এবং ২০১১ সাল থেকে নির্মাণ করেন তার প্রথম নাটক। শাহরিয়ার নাজিম জয়, রওনক হাসান, মীর সাব্বিরসহ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করেন। ২০১৭ সালের পরে  চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দেন।

নির্মাণ করেন চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’ এবং একটি ওয়েব ফিল্ম। বর্তমানে নতুন একটি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

দীর্ঘ ২১ বছরের সৃজনশীল পথচলা প্রসঙ্গে বেলাল সানি বলেন, “সময় কত দ্রুত চলে যায়, ভাবতেই অবাক লাগে। তবে সবচেয়ে বড় আনন্দ হলো, এত বছর পরও আমার সৃষ্টি করা গানগুলো মানুষের মুখে মুখে ফিরছে। নতুন প্রজন্মের শিল্পীরাও সেগুলো গাইছেন। একজন সৃষ্টিশীল মানুষের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।”

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft